Ads -Header

SAFE & FAST HOME DELIVERY

LPG GAS CYLINDER SUPPLIER

জরুরী এলপিজি গ্যাস সিলিন্ডার হোম ডেলিভারি (সাভার)
📞 Call No - 01708189090

এখন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনী গৌতম আদানি-Gautam Adani is now the second richest man in the world

 আরও সম্পদ বাড়ল গৌতম আদানির। তার ফলে বিশ্বের ধনীতম ব্যক্তির দ্বিতীয় স্থানে উঠে এলেন ভারতের আদানি গ্রুপের চেয়ারপার্সন। 

ফোর্বসের তালিকা অনুযায়ী, আদানির সম্পত্তির পরিমাণ প্রায় পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বা ৩.৩ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বার্নার্ড আর্নল্ট ও অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে ছাপিয়ে গেছেন।


ফোর্বসের রিয়েল টাইম তথ্য অনুযায়ী, আজ শুক্রবার (আমেরিকার স্থানীয় অনুযায়ী) বিশ্বে সবচেয়ে বেশি ফুলেফেঁপে উঠেছেন আদানি। তার সম্পদের পরিমাণ বেড়েছে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার। তার ফলে আদানির মোট সম্পদের পরিমাণ ১৫৫.৩ বিলিয়ন মার্কিন ডলারে ঠেকেছে।

ভারতীয় এই ধনকুবেরের চেয়ে এগিয়ে আছেন শুধু টেসলার কর্ণধার ইলন মাস্ক। টেসলার মোট সম্পদের পরিমাণ ২৭৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। আজই শুধু তাঁর পকেটে ৭৮৯ মিলিয়ন মার্কিন ডলার (০.২৮ শতাংশ) ঢুকেছে।


শুক্রবার শেয়ার বাজার খুলতেই লক্ষ্মীলাভ হয় আদানি গ্রুপের। বম্বে স্টক এক্সচেঞ্জে আদানি এন্টারপ্রাইজ, আদানি পোর্ট এবং আদানি ট্রান্সমিশন রেকর্ড স্তরে পৌঁছে যায়।

শেয়ার বাজারের এই লাভে ভর করেই সপ্তাহের শেষ কর্মদিবসে ঝোড়ো ব্যাটিং করেছেন আদানি। বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।