Ads -Header

SAFE & FAST HOME DELIVERY

LPG GAS CYLINDER SUPPLIER

জরুরী এলপিজি গ্যাস সিলিন্ডার হোম ডেলিভারি (সাভার)
📞 Call No - 01708189090

আমি ভুল করেছি, না ভুলে তোমাকে

 



আমি ভুল করেছি, না ভুলে তোমাকে !

                                                                                                                -সুখন সাত্তার


বলে বলুক লোকে একে একে আমাকে,

আমি ভুল করেছি, না ভুলে তোমাকে!

বলে বলুক আকাশ বলুক বৈশাখী বাতাস,
বলুক বালির ঝিলিমিলি বলুক জলের দীর্ঘশ্বাস,
বলুক সবাই বলুক সবে একে একে আমাকে,
আমি ভুল করেছি, আমি ভুল করেছি,
একেবারে না ভুলে তোমাকে!

বলে বলুক ঝরাপাতা বলুক চেরা কাব্য খাতা,
বলে বলুক সুরহারা গান বলুক রাতের নীরবতা!
বলে বলুক সবাই বলুক সবে একে একে আমাকে,
আমি ভুল করেছি, আমি ভুল করেছি,
একেবারে না ভুলে তোমাকে!

বলে বলুক চাঁদের হাসি, বলুক কলাপাতার বাঁশি!
বলে বলুক ঘাসের বুকের শিশির ঝলক বলুক গলার ফাঁসি!
বলুক সবাই বলুক সবে একে একে আমাকে,
আমি ভুল করেছি, আমি ভুল করেছি,
একেবারে না ভুলে তোমাকে!