Ads -Header

SAFE & FAST HOME DELIVERY

LPG GAS CYLINDER SUPPLIER

জরুরী এলপিজি গ্যাস সিলিন্ডার হোম ডেলিভারি (সাভার)
📞 Call No - 01708189090

স্বরাষ্ট্রমন্ত্রী: পিকে হালদারকে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করব | News of PK Haldar | Ekushe Net News

 


ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার দেশের আর্থিক খাতের আলোচিত জালিয়াত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারকে দেশে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।


শনিবার সন্ধ্যায় পি কে হালদারের বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন,

 পি কে হালদারকে গ্রেফতারে আমাদের কাছে অফিসিয়ালি খবর আসেনি। খবর এলে আমরা সিদ্ধান্ত নেবো। আমাদের দেশে তার বিরুদ্ধে মামলা রয়েছে। আমরা নিশ্চয়ই তাকে দেশে ফেরত আনার জন্য ভারতের কাছে সহযোগিতা চাইবো। তাকে ফেরত আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হবে।

পিকে হালদারকে শনিবার (১৪ মে) দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেফতার করেছে ভারত সরকারের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।