Ads -Header

SAFE & FAST HOME DELIVERY

LPG GAS CYLINDER SUPPLIER

জরুরী এলপিজি গ্যাস সিলিন্ডার হোম ডেলিভারি (সাভার)
📞 Call No - 01708189090

পিএসজি-এমবাপে-রিয়াল’ নতুন নাটক

 আগামী জুনে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি শেষ হবে। তবে গত ১ জানুয়ারি থেকেই নতুন কোনো দলের সঙ্গে চুক্তি সেরে ফেলতে বাধা নেই তার। বছরের শুরুতে জার্মান গণমাধ্যম বিল্ডের খবরে বলা হয়, এরই মধ্যে রিয়ালের সঙ্গে চুক্তি হয়ে গেছে তার। আনুষ্ঠানিক ঘোষণা আসতেই কেবল বাকি।



বিশ্বস্ত সুত্রের বরাত দিয়ে বিল্ডের ওই প্রতিবেদনে জোর দিয়ে বলা হয়েছিল, রিয়াল-পিএসজি মহারণের পরেই এমবাপের রিয়ালের সঙ্গে চুক্তির ঘোষণা আসবে। কিন্তু বাস্তবে তা হয়নি। পিএসজির পক্ষ থেকে বরং মাঝেমধ্যেই বলা হচ্ছে, এমবাপেকে ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। এবার ক্লাবের আশার পালে নতুন হাওয়া দিলেন খেলোয়াড় নিজেই।



দুর্দান্ত ওই পারফরম্যান্সের পর আমাজন প্রাইমকে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা বলেন, ক্লাবে থেকে যাওয়ার ভাবনা এখনও ভালোভাবেই আছে তার বিবেচনায়।

“ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবার নতুন কিছু রসদ পেয়েছি, বেশ কিছু বিষয়কে বিবেচনায় নিতে হবে। যেমনটা আমি বলেছি, এটা সহজ সিদ্ধান্ত নয়। আমি আমার কাছের মানুষদের সঙ্গে কথা বলে সেরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি। সম্ভাব্য সেরা সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নিচ্ছি।। আমি যদি সিদ্ধান্ত নিয়ে ফেলতাম, তাহলে তা জানিয়ে দিতাম।”

“আমার পিএসজিতে থাকার সম্ভাবনা আছে কি-না? হ্যাঁ, অবশ্যই।”