Ads -Header

SAFE & FAST HOME DELIVERY

LPG GAS CYLINDER SUPPLIER

জরুরী এলপিজি গ্যাস সিলিন্ডার হোম ডেলিভারি (সাভার)
📞 Call No - 01708189090

আইফোন-১৩ প্রো ম্যাক্স অর্ডার করে পেলেন সাবান-পানির বোতল | সাবধান | Iphone 19 promax delivery froude | Ekushe News

 



ছাড়ে আইফোন কেনার ক্ষেত্রে কিছুটা দুশ্চিন্তার কারণও থাকে। সস্তায় ফোন কিনতে গিয়ে কখনও কখনও দিতে হয় বড়সড় খেসারত। এক নারী আইফোন ১৩ প্রো ম্যাক্স অর্ডার করে পেয়েছেন সাবান-পানির বোতল।

এমনই ঘটনা ঘটেছে ব্রিটেনে। খাওলা লাফেইলি নামের ব্রিটেনের ওই নারী আইফোন ১৩ প্রো ম্যাক্স অর্ডার করেছিলেন স্থানীয় ভেন্ডার স্কাই মোবাইলের কাছ থেকে। ২০০০ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় তিনি প্রায় ১.৭ লাখ টাকা দিয়েছিলেন।

স্থানীয় স্কাই মোবাইলের কাছ থেকে খাওলা লাফেইলি ২৪ জানুয়ারি ফোনটি তিনি কেনেন। ডেলিভারি বয় তার বাড়িতে এসে ফোনটি দিয়ে যায় তার ঠিক তিন দিন পর। ডেলিভারি হওয়ার পর তিনি বক্স খুলে দেখেন তাতে হাতে মাখার সাবানে ভর্তি একটি বোতল রয়েছে।

ওই ভেন্ডারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে। মূলত পরিচয় বদলের জন্যই এ ভুল হয়েছে বলে দাবি করেছে স্কাই মোবাইল কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে এক সপ্তাহেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরও স্কাই মোবাইলের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি।


সময় অনুযায়ী গ্রাহকের কাছে জিনিস পৌঁছে দেওয়া এবং পণ্যের গুণমান বজায় রাখাই অনলাইন শপিং সাইটগুলোর জনপ্রিয়তার অন্যতম কারণ। অনেকেই অপেক্ষায় থাকেন কবে অফার, ডিসকাউন্ট, ক্যাশব্যাক ইত্যাদি পাওয়া যাবে। এমন সুযোগ কাজে লাগিয়ে কম টাকায় পছন্দের আইফোন কিনতে চান গ্রাহকরা। যদিও অনলাইনে কেনাকাটা করতে গিয়ে সম্প্রতি ঠকছেন বহু মানুষ।