Ads -Header

SAFE & FAST HOME DELIVERY

LPG GAS CYLINDER SUPPLIER

জরুরী এলপিজি গ্যাস সিলিন্ডার হোম ডেলিভারি (সাভার)
📞 Call No - 01708189090

আধুনিক সমাজে সবচেয়ে বড় সমস্যা একাকীত্ব!The biggest problem in modern society is loneliness!

জাপানে প্রতি দশ জনে এক জন একাকি  মৃত্যু বরণ করে। একটি রুমে মরে পচে  গলে গন্ধ বের হলে লোকে জানতে পারে  এই ঘরে একাকী বাস করা বৃদ্ধটি মারা  গেছে!
 .
 পোকা মাকড় মশা মাছিতে ভরপুর এসব  মৃত দেহ পরিষ্কারের জন্য জাপানে গড়ে  উঠেছে সাফাই নামক অসংখ্য কোম্পানি, মৃত্যুর আগে অনেক বৃদ্ধ এসব কোম্পানীর  সাথে চুক্তি করে রাখেন যাতে তারা মৃত্যুর  খবর পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ  এবং আত্মার শান্তির জন্য প্রার্থনা করবে .
 শান্তিতে মরা কত গুরুত্বপূর্ণ একটু খেয়াল  করে দেখুন!


 আধুনিক সমাজে সবচেয়ে বড় সমস্যা  একাকীত্ব! বিয়ে করেও একা না করেও একা! টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে শুধু  একাকীত্ব গোছানোর মানুষ নেই, .
 ছোট বেলায় আমাদের শোভাকলোণীতে  দেখতাম মানুষ মানুষে কত একটা মেলামেশা  ছিলো! এখন কিছু নেই! ঈদ কোরবানেও  এখন আর সেই আমেজ নেই!
 শহরের কথা কি আর বলবো! কাছে থেকে ও যেনো অচেনা!
 এক রিক্সা চালককে জনৈক লোক বলছে  ভাই এখানে থেকে ওখানে কত কাছে চোখে  দেখা যায় রাস্তা তুমি এতো ভাড়া বলছো কেনো! .
 রিক্সা চালক বললো, 'দেখা গেলে কি  সবকিছুকে কাছে বলা যায়! চাঁদও তো  দেখা যায় কিন্তু কত দূরে....!'
 .
 সত্যি ভাই মনে হচ্ছে খুব কাছাকাছি আছি  কিন্তু সবাই কাছে থেকেও অনেক দূরে  সরে গেছি আমরা!
 ফেসবুকের চ্যাট খুললেই সব আপন  বন্ধুরা নীল হয়ে জ্বলজ্বল করছে কিন্তু  খবর নেওয়া হয় না কারণ এমন খবর  নিয়ে কি হবে যে খবরে গায়ের গন্ধ পাওয়া  যায় না!


 .
 পৃথিবী হাতে মুঠোয় চলে আসছে কিন্তু  হাতের দৈর্ঘ্য এতো বেশী যে প্লেন দিয়েও  এপাশ থেকে ওপাশ খুঁজে পাওয়া যাচ্ছে না! আমি এখন সমাজে একাকী মরে যাওয়া  বাবাগুলোকে দেখি যারা মরে যাওয়ার  খবরে তার সন্তানরা দেশে আসতে পারে না, .
 ইউরোপ ল্যাটিন আমেরিকার কোন দেশ  থেকে ভিডিও কলে বাবা শেষকৃত্য দেখে  জন্মদাতার বিদায় অবলোকন করে! জীবন এখন দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না! .
 কিছুদিন আগে অভিনেত্রী তাজিনের  একাকী মৃত্যু ভাইরাল হয়েছিলো, এক দিন মরে গিয়ে কঙ্কাল হয়ে থাকবো  আমরাও..... কারণ পরিবার ধ্বংস হয়ে  যাচ্ছে!
 .
 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ক্লাশে  শ্রদ্ধেয় মঈনুল ইসলাম স্যারের কথা মনে  পড়ছে, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রী  হলো পরিবার!
 যা ভেঙ্গে গেলে দেশও একদিন ভেঙ্গে যাবে! .
 পৃথিবীর উন্নত দেশগুলোতে এখন একটি  সন্তান মানে একটি দেশ বাঁচার আশা। ওদের দেশে চলছে "সন্তান জন্ম দেন দেশ  বাঁচান "
 
 ডাঃ মশিউর রহমান