Ads -Header

SAFE & FAST HOME DELIVERY

LPG GAS CYLINDER SUPPLIER

জরুরী এলপিজি গ্যাস সিলিন্ডার হোম ডেলিভারি (সাভার)
📞 Call No - 01708189090

দীর্ঘসময় গেম খেলা থেকে বিরত থাকুন । Games physical problem review


 

  দীর্ঘসময় গেম খেলা থেকে বিরত থাকুন 

    আঠার বছরের ছেলে চট্রগ্রামে থাকে।  ২-৩ মাস ধরে খেয়াল করেছে যে তার ডান হাত শুকিয়ে যাচ্ছে আর শক্তি ও কম পাচ্ছে। সঠিক ডায়াগনোছিসের জন্য আমার কাছে আসে। 

নার্ভের পরীক্ষা করে জানা গেল তার হাতের আলনার নার্ভ (ulnar nerve) শুকিয়ে যাচ্ছে এবং সেটা কনুই থেকে হচ্ছে। সঠিক কারণ তো বের করতেই হবে তা না হলে সঠিক চিকিৎসা তো হবে না। কনুইর কাছে special test (inching method around elbow) জানা গেল যে এটা বাইরে থেকে চাপ খেয়ে হচ্ছে। 


এখন বাইরের চাপটা কি ???


খোঁজ নিয়ে জানা গেল যে কনুইর উপর চাপ দিয়ে বসে সে মোবাইলের গেম খেলে। ( একটা ছবিতে তার মোবাইল নিয়ে বসার দৃশ্য আছে)


আমাদের ulnar nerve টা কনুইর পিছন দিয়ে যায় এবং হাড়ের সাথে লেগে থাকে। সেই জন্য অনেকক্ষন কনুইর উপর চাপ দিয়ে থাকলে অথবা অনেক্ষণ কনুই ভাজ করে থাকলে ulnar nerve এ চাপ খায়। 


সুতরাং কনুই ভাজ বা চাপ দিয়ে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করবেন  না।